নিত্যদিনের জাভাস্ক্রিপ্টঃ কন্ডিশনাল/টার্নারি (Ternary) অপারেটর

Zonayed Ahmed
Sep 1, 2018 · 4 min read

কন্ডিশনাল বা টার্নারি অপারেটর প্রায় ক্ষেত্রে if else স্টেটমেন্ট এর পরবর্তিতে শর্টকাট হিসেবে ব্যবহার করা হয়। শর্টকাটে একলাইনে একটা সিদ্ধান্তের উপর ডিশিসন নিয়ে ফেলা যায়। এই অপারেটর অনেকটা এভাবে কাজ করেঃ

কন্ডিশন ? কন্ডিশন যদি সত্য হয় তাহলে এটা : কন্ডিশন যদি মিথ্যা হয় তাহলে এটা

এখানে এই যে স্পেশাল দুইটা জিনিস ? এবং : দেখতেছেন, এগুলোই মূলত এখানে ব্যবহার হয়।

ধরি নিচে একটা ভ্যারিয়েবল আছেঃ

const age = 21;

এখন এই age এর উপর ডিপেন্ড করে আমরা একটা লেখা প্রিন্ট করতে চাই। যদি age ১৮ এর নিচে হয় তাহলে একটা লেখা, আর যদি ১৮ বা ১৮ এর উপর হয় তাহলে আরেকটা লেখা প্রিন্ট করবো। এটা আমরা if else ব্যবহার করে এভাবে করতে পারিঃ

if(age < 18) {
console.log('You are not Adult!');
} else {
console.log('You are Adult');
}

কিন্তু সেইম কাজটাই আমরা টার্নারি অপারেটর ব্যবহার করে মাত্র একলাইনেই করতে পারিঃ

console.log(age < 18 ? 'You are not Adult!' : 'You are Adult');

এবার এটা রান করলে দেখবেন সেইম আউটপুটইঃ

এটা যেকোনো জায়গায় যেকোনোভাবে ব্যবহার করতে পারবেনঃ

function findAuthor(name) {
return(name === 'Zonayed Ahmed' ? 'This is the author' : 'Some other person');
}

এখন এই ফাংশন টাকে আর্গুমেন্ট দিয়ে কল করলে এটা আর্গুমেন্ট অনুযায়ী ফলাফল দেখাবেঃ

console.log(findAuthor('Zonayed Ahmed'));

অন্যকিছু দিলেঃ

console.log(findAuthor('John Doe'));

রিয়েল লাইফে এটা কিভাবে কাজে লাগতে পারে? হ্যাঁ ধরুন আপনি আপনার ইউজারকে ইমেইল দিতে বলছেন। ইমেইল দিয়ে সাবমিট করলে আপনি এই ফাংশনটা রান করবেনঃ

function successFunc() {
console.log('Got your email');
}

ইমেইলটা আপনি এরকম একটা ভ্যারিয়েবল স্টোর করবেনঃ

let email;

এখন ইউজার ইমেইল না দিলেই সাবমিট ক্লিক করে দিলে আপনি টার্নারি অপারেটর ইউজ করে খুব সহজেই ধরে ফেলতে পারবেন, আর অন্যকিছু দেখাতে পারবেন। ধরি এখানে আমরা জাস্ট একটা কন্সোল লগই দেখালামঃ

email ? successFunc() : console.log('Please provide your email!');

এটা কিভাবে হলো? হ্যাঁ এটা হয়েছে কারণ এখানে email মিথ্যা false তাই। তাহলে দেখি এখানে email টা কি কারণে মিথ্যা false ভ্যালু দিলোঃ

console.log(email);

আচ্ছা ইমেইল তাহলে এখানে undefined হ্যাঁ, ঠিক তাই। কারণ আমাদের ইউজার ইমেইল দেয় নাই। আর আমরা জানি undefined মিথ্যা false । গত পর্বে আমরা দেখেছিলাম জাভাস্ক্রিপ্ট এ কিছু থাকলেই সেটা সত্য, শুধুমাত্র নিচের এগুলো ছাড়াঃ

  • false (বুলিয়ান false, নিজেই মিথ্যা)
  • null
  • NaN
  • 0
  • খালি ("" , ''অথবা ``);
  • undefined
  • !anythingTrue (সত্য কোনো এক্সপ্রেশনের পূর্বে ! দিয়েও সেটাকে মিথ্যা করা যায়)

আর তাই এখানে email মিথ্যা।

এবার যদি ইউজার ইমেইল দেয়ঃ

email = 'zonayedpca@yahoo.com';

দেওয়ায়র পর সাবমিট করলো, এবার আমরা আবার আবার দেখিঃ

email ? successFunc() : console.log('Please provide your email!');

ব্যাস, এবার দেখবেন আপনার ফাংশনটা রান করবেঃ

এখন ভাইয়া এখানে ইমেইল, ইমেইল সাবমিট-টাবমিট আসলো কোথা থেকে… হ্যাঁ এখানে এগুলো সব কাল্পনিক হলেও রিয়েল লাইফ প্রোজেক্ট করতে গেলে এরকম সিচুয়েশনেই পড়বেন আর ঠিক এভাবেই টার্নারি অপারেটর ব্যবহার করে সহজেই একলাইনেই কাজ সেরে ফেলতে পারবেন।

এখন টার্নারি অপারেটর কিন্তু একটা ভিতরেও আরেকটা দিতে পারবেন, যতক্ষন ইচ্ছা দিতে পারবেন রুলস মেইন্টেইন করে। ধরি আমাদের নিচে এরকম একটা অবজেক্ট আছেঃ

const objTer = {
name: 'Zonayed Ahmed',
age: 21,
job: 'Student'
}

এখন ধরি আমরা এখানে যদি objTer এর name এবং age

objTer.name ? objTer.age ? console.log('It has name and age') : objTer.job ? console.log('yes it has a job') : console.log('no it does not have any job') : console.log('I does not have any name');

এটা রান করালেঃ

অনেক বড় লাইন ঠিক না? এটাকে একটু ভেঙ্গে ভেঙ্গে দেখলেই ধারণা পাবেন। আসলে এভাবেও চাইলে আপনি অনেকগুলো টার্নারি অপারেটর একসাথে নিয়ে একটা ভিতরে আরেকটা দিয়ে কাজ করতে পারবেন। প্রয়োজনে ব্র্যাকেটসও ব্যবহার করতে পারবেন। এটাও আরেকটা পাওয়ারফুল টেকনিক।

আমার এই লেখা পূর্বে আমার ব্লগে প্রকাশিত হয়েছে। চাইলে আমার ব্লগ থেকে ঘুরে আসতে পারেন। ব্লগ থেকে সাবস্ক্রাইব করলে আমি নিজে থেকেই আমার নতুন লেখাগুলো আপনার ইমেইলে প্রতি শুক্রবার সকালে পাঠিয়ে দিবো। ভালো থাকবেন। হ্যাপী প্রোগ্রামিং!

প্রোগ্রামিং পাতা

সহজ বাংলায় প্রোগ্রামিং জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে

Zonayed Ahmed

Written by

Front End Engineer — Passionate Programmer — ❤ JavaScript — Skill is My Weapon, Perfection is My Habit — 🌍https://www.zonayed.me

প্রোগ্রামিং পাতা

সহজ বাংলায় প্রোগ্রামিং জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade