জন্মদিনে কেক কাটলেন না ছাত্রলীগ নেতা দীপ্ত চৌধুরী
শোকাবহ আগষ্ট মাসকে সম্মান জানিয়ে এবারো নিজের জন্মদিনের কেক কাটলেন না মহানগর ছাত্রলীগের অন্যতম সহ-সম্পাদক দীপ্ত চৌধুরী।
গত ২৫শে আগস্ট ছিলো তার জন্মদিন, তবে এক বার্তায় তিনি দেশবাসীকে জানিয়েছেনঃ
“বিসমিল্লাহ্ হির রাহমানির রাহিম। অাল্লাহ্ সর্বশক্তিমান, আস-সালামু অালাইকুম্ সবাইকে। অাজ অামার জন্মদিন। জীবন থেকে আরও ১টি বছর ঝরে গেলো অাজ। বিগত ১০ বছরের মত এবারও অামি অামার জন্মদিনে কোন কেক না কেটে, উল্লাসবিহীন ভাবেই পালন করেছি দিনটি। কেননা যেদিন থেকে ইতিহাসের পাতায় রক্তাক্ত শোকাবহ অাগস্ট এর ইতিহাস জেনেছি সেদিন থেকে জন্মদিনে অানন্দ উল্লাস করা বা কেক কাটা তো দূরের কথা অামি কল্পনাও করতে পারিনা”।
”শুধু অনেক অনেক দোয়া করবেন অামার জন্য যেন মানুষের উপকার ও সেবা করতে পারি, আর উপকার যদি না করতে পারি তাহলে অন্ততো অামার দ্বারা যেন কারও কোন ক্ষতি যেনো না হয়। কারণ জীবনে বড় হওয়ার চেয়ে জরুরি একজন ভালো মানুষ হওয়া। তাই দোয়া করবেন যতদিন’ই বাঁচি না কেনো যেন মান সম্মানের সহিত একজন ভালো মানুষ হয়ে,বীরের মত করে বাঁচতে পারি -ধন্যবাদ”।
সেই সাথে বরাবরের মত তিনি তাঁর পরিবার, বন্ধু মহল, ভক্ত এবং শুভানুদ্ধায়ীদেরও অনুরোধ করেছেন যেন তাঁর জন্মদিন উপলক্ষে কেও যেন কেক না কাটেন অথবা অনুষ্ঠান না পালন করেন।
জাহিদুল হোসাইন চৌধুরী দীপ্ত
সহ-সম্পাদক
ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগ
