আত্রাইয়ের বন্যা পরিস্থিতির অবনতি,বানভাসীদের ত্রান ও গোখাদ্যের অভাব ।বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান।

Mehzabin Fariha
Aug 23, 2017 · 3 min read
আত্রাইয়ের বন্যা পরিস্থিতির অবনতি,বানভাসীদের ত্রান ও গোখাদ্যের অভাব ।বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান।
আত্রাইয়ের বন্যা পরিস্থিতির অবনতি,বানভাসীদের ত্রান ও গোখাদ্যের অভাব ।বিভিন্ন স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান।

পাহাড়ী ঢল ও অতিবৃষ্টির প্রভাবে আত্রাই নদীর পানি বিপদ সীমার ৯৩ সে মি টার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফলে নওগাঁ জেলার আত্রাই উপজেলার প্রায় শতাধিক গ্রাম পানিবন্দী । আশ্রয় কেন্দ্রে, উঁচু সড়কে এবং আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে প্রায় লক্ষাধিক মানুষ।

এর মধ্যে তীব্র খাবার, খাবার পানি ও গোখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বন্যার দীর্ঘস্থায়ী হওয়ার ইতোমধ্যে পানিবাহিত রোগ বালাই মহামারি আকার ধারণ করছে।

মোবাইল মারফত যোগাযোগ করতে গেলে স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম, এম পি এর ফোন বন্ধ পাওয়া যায়।যোগাযোগ করে জানা যায় তিনি বর্তমানে স্বপরিবারে মায়েশিয়া রয়েছে।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমান জানান, বন্যাকবলিত এলাকায় ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করে ত্রান বিতরন করা শুরু হয়েছে। সরকারি দপ্তর ছাড়াও বিভিন্ন দল ও সংগঠনগুলো বন্যাকবলিত এলাকায় সাধ্যমতো ত্রাণ বিতরন করছেন।

বানভাসী মানুষের দুঃখ দুর্দশার অন্ত নাই।

আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, নাহিদ ইসলাম বিপ্লব জানান “ আত্রাইয়ের বানভাসী মানুষের পাশে আছে বাংলাদেশ আওয়ামী লীগ , আত্রাই শাখার হাজারো নেতা কর্মী। আমি গত ১৬ অগাস্ট ২০১৭ থেকে আত্রাই আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে বানভাসী আত্রাইয়ের বিভিন্ন গ্রামে দিনে ও রাতে দুই বেলা ত্রাণ বিতরণ করে যাচ্ছি। পাচুপুর উজান পাড়া,পালপাড়া, শাহাগলা ইউনিয়নের জাতুপাড়া, রসুলপুর , হাটকালী ইউনিয়নের নন্দলালী গ্রাম শহ আত্রাই রায় নগরের বিভিন্ন গ্রামে ও রাস্তায় আশ্রয় নেওয়া মানুষের মাঝে ত্রাণ বিলিয়ে যাচ্ছি।

বন্যা পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে নিজেকে আত্রাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সভাপতি শহীদ অ্যাড. সিদ্দিকুর রহমান রাজার ছোট ভাই এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদর্শে লালিত শেখ হাসিনার সৈনিক নাহিদ ইসলাম জানান



“পানিবন্দি হাজার হাজার মানুষ, ত্রানের তীব্র সংকট। বিশেষ করে হাটকালু ইউনিয়নের নন্দলালী গ্রামের মতো প্রত্যন্ত অঞ্চল সমূহে ত্রাণ কার্যক্রম এখনো পৌছায় নি। সরকারী অনুদান , কিছু সামাজিক সংগঠন ও বাংলাদেশ আওয়ামীলীগের সাথে দেশ ব্যাপী সহ্রদয়বান মানুষের ত্রাণ এখানে যৎসামান্য। “

বানভাসী মানুষের জন্য ত্রাণ নিয়ে বাংলাদেশ আওয়ামীলীগ , আত্রাই এর সাধারণ সম্পাদক নাহিদ হাসান বিপ্লব

তিনি আরো বলেন “ আমি নেতা হয়ে নয় , শাসক হয়ে নয়, সেবক হয়ে আত্রাই রানীনগরের মানুষের পাশে থাকতে চাই। যেমনটি ছিলেন আমার বড় ভাই।”

গত ১৩ অগাস্ট বিকাল থেকে আত্রাই নদীর ওভার ফ্লো পানি বন্দী করেছে ফুলবাড়ি,মালিপকুর, পূর্বমিরাপুর,পাঁচুপুর বেঁড়ি বাঁধ, পাঁচুপুর-সিংড়া সড়ক , উদনপৈয়, মিরাপুর, রসুলপুর, জাতোপাড়া, জিয়ানি পাড়াসহ প্রায় এক শত অধিক গ্রাম । আত্রাই-সিংড়া যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই বন্যার পানির কারনে উপজেলার প্রায় সাড়ে ৫ হাজার হক্টর ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। শতাধিক পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। আতঙ্কে রয়েছেন বন্যা কবলিত এলাকার লাখ লাখ মানুষ।

শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলার অসহায় পরিবার গুলো বিশ্ব বাঁধে, স্কুলে ও উচু স্থানে আশ্রয় নিয়েছে। এখনও পর্যন্ত বিভিন্ন গ্রামে কোন সরকারী সাহায্য বা ত্রাণ না পৌছায় মানবেতর জীবন যাপন করছেন।

সরেজমিনে দেখা বন্যা কবলিত নওগাঁ জেলার আত্রাই উপজেলার পানিবন্দী মানুষ রাস্তার ধারে, উঁচু বাধে আগ্রয় নেওয়া মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইনের সঙ্কটে রোগ বালিয়ের সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে ।

সরকারী , দলীয় এবং বিভিন্ন সামাজিক সংগঠন থেকে পরিচালিত ত্রাণ কার্যক্রম দীর্ঘস্থায়ী এই বন্যা পরিস্থিতির জন্য অপ্রতুল। বিশেষজ্ঞদের মতে, অন্ত্যত আগামী এক মাস এমন পানি বন্দী জীবন যাপনে কলেরা, ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহী রোগের মহামারি আকার ধারণ করার সম্ভাবনা রয়েছে । এমতো আবস্থায় প্রতিনিয়ত বাড়ছে আত্রাই নদীর পানির প্রবাহ। আত্রাইয়ের পানিবন্দী মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে সার্বিক সহযোগিতার জন্য আহ্বান জানানো হচ্ছে।
যোগাযোগ করুন- ০১৭১১-১৯৭ ৭৫৩

Click to Post

)
Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade