বাংলায় ভিউ জে এস
Aug 29, 2017 · 1 min read
ইউজার ইন্টারফেস তৈরির জন্য বর্তমানে সবচেয়ে সহজ এবং চমৎকার ফ্রেমওয়ার্ক হলো ভিউ জে এস। যারা ইতিমধ্যে এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট শিখে ফেলেছে তাদের জন্য চমৎকার একটা টুল হবে ভিউ। এর কোর লাইব্রেরি টা শুধু ভিউ লেয়ার এর জন্য তৈরি করা হলেও অন্যান্য লাইব্রেরি যুক্ত করে সহজেই পাওয়ারফুল সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান তৈরি করে ফেলা যায়। এই বই এ আমরা ভিউ জে এস এর বেসিক থেকে শুরু করে কিভাবে একটি ফুল ফিচার সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশান তৈরি করা যায় তা শিখব।
