রাতুলের আজ মন ভালো নাই
রাতুলের আজ মন ভালো নাই , প্রতি সপ্তাহের শেষ দুটো দিন ও যেন হাপিয়ে ওঠে ।গত সপ্তাহে ট্রেনের টিকেট কেটে রেখেছিল বাড়িতে যাবে বলে কিন্তু অফিস থেকে বের হতে হতে বেজে গেছে রাত দশটা । আর যাওয়া হয়নি সেই সপ্তাহে বাড়ি । মা আর ছোট বোনের সাথে সময়টা তার ভালোই কাটে যে সপ্তাহে ও বাড়িতে পৌঁছাতে পারে ।