GULAB JAMUN RECIPE IN BENGALI

Better Butter
Sep 4, 2018 · 2 min read
গুলাব জামুন, Gulab Jamun recipe in Bengali — Rita Arora : BetterButter

GULAB JAMUN RECIPE IN BENGALI

গুলাব জামুন প্রয়োজনীয় উপকরণ ( Ingredients to make Gulab Jamun Recipe in Bengali )

1.নরম খোয়া ক্ষীর 250 গ্রাম
2.ছানা 100 গ্রাম
3.ময়দা 1/3 কাপ
4.কাজুবাদাম 1 বড় চামচ
5.চিরোঞ্জী 1 বড় চামচ
6.এলাচ পাউডার 1/4 ছোট চামচ
7.চিনির রসের জন্য
8.3 কাপ চিনি
9.দেড় কাপ জল
10.এলাচ পাউডার 1/4 ছোট চামচ

গুলাব জামুন | How to make Gulab Jamun Recipe in Bengali

চিনির রসের জন্য
কড়াই গরম করে, তাতে জল এবং চিনি মিশিয়ে ফোটাতে হবে, যখন এই মিশ্রণটি ফুটতে শুরু করার পর 3–4 মিনিট পর্যন্ত ফোটাতে হবে। যখন দুই আঙুলের মধ্যে এই রস ধরলে একটা সুতো তৈরি হবে তখন রস তৈরি হয়ে গেছে বলে বুঝতে হবে। এবার এলাচ গুঁড়ো মিশিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।
গুলাব জামুনের জন্য
একটি বাটিতে খোয়া ক্ষীর, ছানা এবং ময়দা মিশিয়ে ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডল মেখে একটি মন্ড বানাতে হবে।
ভেতরে দেওয়ার জন্য, একটি ছোট বাটিতে, কাজু কিসমিস আর এলাচ গুঁড়ো মেশাতে হবে।
এবার মন্ড থেকে ছোট লেচি কেটে নিয়ে তার মধ্যে কাজু কিসমিসের পুর ভরে দিয়ে ছোট ছোট বল বানাতে হরে।
প্রথমে এই বলগুলি মাঝারি গরম তেলে ছেড়ে আঁচ কমিয়ে ভালো করে ভাজতে হবে।
এই বলগুলির ওপর একটা হাতা দিয়ে তেল দিতে হবে।
আস্তে আস্তে সেই হাতাটা ঘোরাতে হবে যাতে বলগুলি চারদিকে একরকম ভাবে ভাজা হয়।
তেল থেকে এই সোনালি বলগুলি বের করে নিয়ে, হাল্কা গরম রসে 1–2 ঘন্টা অবধি রেখে দিতে হবে। তারপর সেই রসে ফুলে ওঠা গুলাব জামুন পরিবেশন করতে হবে।
আমার টিপস্

গুলাব জামুন ভাজার জন্য যথেষ্ট পরিমানে তেল বা ঘি নিতে হবে।
Reviews for Gulab Jamun Recipe in Bengali (1)
KNOW MORE ABOUT-http://www.betterbutter.in/bn/recipe/8608/gulab-jamun-in-bengali

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade