কিভাবে কাজে সেরা হবেন?

Burhan Uddin
Nov 6 · 2 min read

আমার দেখায় যারা কাজে সেরা আর যে যেভাবে সেরা…

এলিট ক্লাসঃ এরা এক ধরনের সাইলেন্সার যারা সবসময় নিজেকে এলিট ভাবতে পছন্দ করে। এলিট হবার জন্য যা যা সেখা দরকার এবং যা যা করা দরকার শুধু মাত্র তাই করে। এক্ষেত্রে নিজেদের এলিটগিরির ইগো অর্জন করতে গিয়ে নিজের জীবন তেনা তেনা করতে এরা পিছপা হয় না। কাজকে ভালো লাগার গুলি মারে এরা। নিজেদের জীবন তেনা হলেও এরা কখনই স্বীকার যায় না। যেভাবে হোক সবার আগে নিজের নামটাকে তারা দেখতে চায়। আর হ্যা অন্যদের সাথে এলিটগিরি জাহির করতে এরা খুব ভালোবাসে।

এপিক ক্লাসঃ সত্যি করে বললে এরা কিছুই করে না। তবে সুযোগ পেলে এলিট ক্লাসকে ব্যাপক হারে গালমন্দ করে। কিছু না করলেও কিছু না করাকে এরা এমন ভাবে উপস্থাপন করবে যে মনে হবে কিছুই না করাট আসলে অনেক বড় কিছু করা। এরা কোন হট টপিক পেলে এরা তর্ক করে মুখে ফেনা তুলে ফেলতে পারে।

পিছলা ক্লাসঃ এরা কই মাছের চেয়েও বেশি পিছলা হয়। এরা নিজের পছন্দের বাইরের যে কোন কাজ থেকে পিছলা দিয়ে বের হয়ে যেতে পারে। এদেরকে ছাই দিয়ে ধরার চেষ্টা করলেও ভালো লাভ হয় না।

চাপা কষ্ট ক্লাসঃ এরা নিজের কাজের চেয়ে অন্যের কাজের দিকে বেশি মনোযোগী হয়। কে কি খাইল, কে কি পড়ল, কে কোথায় ঘুরল, কে কবে আসল, কে কবে গেল এগুলা জানতে এদের আগ্রহের শেষ নাই। সবার এসব তথ্য নিয়ে তার ৬৪ মেগাবাইট র‍্যাম আর ১৬৬ মেগাহার্টজের পেন্টিয়াম ২ প্রসেসরে সে কম্পারিজন এলগোরিদম চালায় আর বার বার হ্যাং খায় এবং সমসময় হীনোমন্যতায় ভুগে।

টিপ্পনি ক্লাসঃ এরা কথায় কথায় আরেকজনকে টিপ্পনি কাটতে পছন্দ করে, কেননা এদের শুধুমাত্র আরেকজনকে টিপ্পনি কাটতে পারলেই তার মস্তিস্কে ডোপেমিন রিলিজ হয়। আরেকজনের দুর্বল জায়গায় কৌশল করে আঘাত করা বা পারসোনাল এটাক করা কে এরা এক ধরনের শিল্পের পর্যায়ে নিয়ে যায়।

খাচ্চর ক্লাসঃ এরা রাট রেসার আর টিপ্পনি ক্লাসের হাইব্রিড বংশধর। এরা সবচেয়ে সিনিয়র অবিবাহিত সহকর্মী আপুকে খুঁজে বের করবে। তারপর প্রতিদিন জিজ্ঞেস করবে, আপু তাহলে বিয়ে কবে করছেন? খেলোয়াড়রা তো ৩৩ / ৩৪ বছর বয়সে রিটায়ার করে আর আপনি তো … পরে কিন্তু বাচ্চা হবে না, বাচ্চা হবে না। এখনো করছেন না কেন? বাসা থেকে কিছু বলে না? কোনো ফিজিক্যাল সমস্যা আছে নাকি? এরা সাধারণত চাকরি পাবার ৯ দিনের মধ্য বিয়ে করে আর ১০ মাস ১৯ দিনের ভেতর বাচ্চার বাপ / মা হয়ে যায় আর এটাকেই তারা জীবনের একমাত্র সাফল্য বলে মনে করে।

ওয়ার্কোহোলিক ক্লাসঃ এদের শয়নে স্বপনে সব কিছুতে শুধু কাজ আর কাজ। কাজের বাইরে কিছু করা, গল্প গুজব করা, চা চু খাওয়া কোনো কিছুতেই এদের খুজে পাওয়া যায় না।

গোবেচারা ক্লাসঃ এরা নিজের কাজ তো করেই, পারলে আরো চৌদ্দজনের কাজ করে বেড়ায়। এরা বুঝতেও পারে না কখন এলিট ক্লাস, এপিক ক্লাস আর গুটিবাজ ক্লাস এদের ইউস করে নিজেদের কাজ সেরে ক্রেডিট নিয়ে নেয়। এরা টিপ্পনি ক্লাস এবং চাপা কষ্ট ক্লাসের প্রাইমারি শিকার।

চেতা ক্লাসঃ এরা কাজ কিছু করুক আর না করুক খুব অল্পতে রেগে যায়। এদেরকে টিপ্পনি ক্লাস খুব ভালোবাসে।

গুটিবাজ ক্লাসঃ এরা সব ধরনের ক্লাসকে সামনা সামনি সিনা টান টান করে গালমন্দ করে। তবে মনে মনে চাপা কষ্ট ক্লাস কে একটু একটু ভালোবাসে। আর সব ধরনের ক্লাসকে কে নিয়ে খেলাধুলা করে জীবিকা নির্বাহ করতে পছন্দ করে।

বললেই তো বলবে বলছি…

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade