• বাংলা ভাষায় ইসলাম নিয়ে প্রাথমিক পড়াশোনা

http://idream4life.blogspot.comhttps://www.alkawsar.com অবলম্বনে এই বই ও অডিও লেকচারের তালিকা তৈরি করা হয়েছে:

১. কুরআন পড়বো নিয়মিত, প্রতিদিন অন্তত কয়েকটা আয়াত এবং তার তাফসীর। কমপক্ষে অর্থ, যেন নামাজে দাঁড়িয়ে সূরাগুলো বুঝে বুঝে পড়তে পারি। আল্লাহর সামনে আমরা প্রতিদিন যেই কয়বার দাঁড়াই, যেন সঠিক অর্থ জেনে পড়ি তাসবীহ ও সূরাগুলো। এতে নামাজে মনোযোগ গাঢ় হবে। নামাজ আমাদের জান্নাতের চাবি হবে, সবার প্রথম হিসেব হবে নামাজের। আর সুন্দর নামাজের জন্য কুরআন *সঠিক উচ্চারণে* এবং *অর্থসহ* জানা অপরিহার্য।

বঙ্গানুবাদ সহ কোরআন হিসেবে ইসলামী ফাউন্ডেশনেরটা অনেকদিন যাবতই প্রসিদ্ধ।দেখতে পারেন এমদাদিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ, যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব,মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক সম্পাদিত।বঙ্গানুবাদ সহ কোরআন হিসেবে ইসলামী ফাউন্ডেশনেরটা অনেকদিন যাবতই প্রসিদ্ধ।দেখতে পারেন এমদাদিয়া লাইব্রেরী থেকে প্রকাশিত বঙ্গানুবাদ কুরআন শরীফ, যা মাওলানা হেদায়াতুল্লাহ সাহেব,মাওলানা আব্দুল মজীদ প্রমূখ কর্তৃক সম্পাদিত। সেই সাথে আল-কুরআন একাডেমী, লন্ডন থেকে প্রকাশিত হাফেজ মুনীর আহমেদেরটাও ভালো।

তাফসীরঃ

তাফসীরে তাওযীহুল কুরআন, মুফতী মুহাম্মাদ তাকী উসমানী, অনুবাদ : মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম।

মাআরিফুল কুরআন, মুফতী মুহাম্মাদ শফী রাহ. অনুবাদ : মাওলানা মুহিউদ্দীন খান রাহ. (আট খণ্ডে)

তাফসীরে উছমানী, মাওলানা শাব্বির আহমদ উসমানী। (৪ খণ্ডে ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত)

সংক্ষিপ্ত তাফসীরে উছমানী, অনুবাদ : প্রফেসর মাওলানা গিয়াসুদ্দীন, থানবী লাইব্রেরী।

একটু শান্তির খোঁজে
http://idream4life.blogspot.com/2012/12/blog-post_7285.html

একজন মুসলমানের জন্য বিশ্বাসমালা বা আকীদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আকীদা ঠিক না থাকলে সব আমল-ইবাদাতই বিফলে যাবে। তাই আকীদা সম্পর্কে জানতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বই

- ইসলামী আকীদা, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর

(২) একটা বইয়ের কথা বারবার বলি, মুসলিম হিসেবে আমরা যারা একদম নতুন তাদের উচিত রিয়াদুস সলিহীন বইটা অবশ্যই অবশ্যই কিনে ফেলা। এখানে বিষয়ভিত্তিক কুরআন ও হাদিসের সংকলন আছে। সমস্ত স্কলাররা ইমাম নববী (রহিমাহুল্লাহ) এর এই সংকলনকে অত্যন্ত পছন্দ করেন আর তারা রিকমেন্ড করেন। সময়ের অভাবে যদি তাফসির পড়া না হয়, হাদিস পড়ার সুযোগ না হয়, অন্তত দু’এক পাতা যেন রিয়াদুস সলিহীন পড়া হয়, অবশ্যই।

এছাড়াও পড়তে পারেন

১. মাআরিফুল হাদীস, মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী, অনুবাদ : ইসলামিক ফাউন্ডেশন অথবা এমদাদিয়া লাইব্রেরী।

২. আল আদাবুল মুফরাদ, ইমাম বুখারী, অনুবাদ : মাওলানা আবদুল্লাহ বিন সাঈদ জালালাবাদী।

(৩) কুরআনুল কারীম একটা বিশাল গ্রন্থ। আমাদের মতন যারা এই মহান গ্রন্থে নতুনরূপে মুগ্ধ ও শেখার জগতেও নতুন, যাদের বুকে ইচ্ছা আছে, জ্ঞান নেই, তারা কীভাবে কুরআন পড়ব, এই নিয়ে উস্তাদ খুররম মুরাদ (রহিমাহুল্লাহ) সুন্দর বই লিখেছিলেন ‘way to Quran’ যার অনুবাদ
‘কুরআন অধ্যয়ন সহায়িকা’ বাজারে পাওয়া যায়। কিনে ফেলা উচিত।

(৪) প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন সম্পর্কে জানতে কিনে ফেলতে পারি, ‘সীরাতে ইবনে হিশাম’। আখিরাতে একমাত্র যিনি আল্লাহর কাছে আমাদের জন্য শাফা’আত করতে পারবেন, তিনি এই মহান মানুষটি। তাকে না জানলে, না চিনলে কীভাবে ভালোবাসতে পারব? যার সম্পর্কে কিছু জানিনা, তাকে কি আদৌ ভালোবাসা সম্ভব? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসা আমাদের ঈমানের অংশ। এই বইটা কিনে ফেলা উচিত।
এছাড়া বাংলা ভাষায় অন্য যেসব চমৎকার সীরাত আছে।

১. সীরাতে খাতামুল আম্বিয়া, মুফতী শফী রাহ.।

২. নবীয়ে রহমত, আবুল হাসান আলী নদবী রাহ.।

৩. মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সভ্য পৃথিবীর ঋণ স্বীকার, আবুল হাসান আলী নদভী রাহ.।

৪. সীরাতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদরীস কান্ধলভী রাহ.।

৫. আসাহহুস সিয়ার, মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম অনুদিত, এমদাদিয়া থেকে প্রকাশিত।

৬. উসওয়ায়ে রাসূলে আকরাম, ড. আবদুল হাই আরেফী।

(৫) আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যারা কাছে থেকে দেখে, আল্লাহর দ্বীনকে জীবন দিয়ে প্রতিষ্ঠিত করে গেছেন, সেই মহান মানুষদের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। আর সেগুলো জানতে কিনে ফেলতে পারি
‘আসহাবে রাসূলের জীবনকথা’ বইটি। এটিরও বেশ কয়টা খণ্ড আছে।

ফিকহ-মাসায়েলের জন্য পড়তে পারেন

১. ফিকহ আল হিদায়াহ, ইসলামিক ফাউন্ডেশন।
২. ফাতাওয়া ও মাসাইল, ইসলামিক ফাউন্ডেশন।
৩. হাদীস ও মাসায়েলে আহনাফ, ইসলামিক ফাউন্ডেশন।
৪. নবীজীর নামাজ, অনুবাদ : মাওলানা যাকারিয়া আবদুল্লাহ।

(৬) একজন ঈমানদার আল্লাহর কাছে জান্নাতের আশা করতে পারেন। কিন্তু ঈমানের অবস্থা আমাদের দুর্বল। এই দুর্বল ঈমান কী জিনিস, কীভাবে তার কী করা যেতে পারে, সেই সম্পর্কে সুন্দর একটা বই আছে- ‘ঈমানী দুর্বলতা‘ , লিখেছেন শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ।

(৭) আত্মিক উন্নতির জন্য কিছু পড়াশোনা করা প্রয়োজন। উস্তাদ খুররম জাহ মুরাদের ‘ ইন দা আর্লি আওয়ার্স’ গ্রন্থটি তরুণদের জন্য সাবলীল ভাষায় প্রকাশিত।
বিস্তারিত জানতে : http://schoolofheart.blogspot.com/2012/03/in-early-hours-by-ustadh-khurram-murad.html

বিবিধ
১. তাযকিরাতুল আখেরাহ, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
২. তাসাওউফ : তত্ত্ব ও বিশ্লেষণ,
মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
৩. কুরআনের ডাক ও আমাদের জীবন, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
৪. ইসলামকে জানতে হলে,
মাওলানা আবু তাহের মেসবাহ।
৫. ইসলামের ডাক, প্রফেসর মুহাম্মাদ হামীদুর রহমান।
৬. প্রচলিত ভুল, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া ঢাকা থেকে মুদ্রিত।
৭. প্রচলিত জাল হাদীস,মারকাযুদ দাওয়াহ থেকে প্রকাশিত।
৮. উম্মাহর ঐক্য : পথ ও পন্থা, মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।
৯. মাযহাব কী ও কেন? মুফতী তাকী উসমানী, অনুবাদক : মাওলানা আবু তাহের মেসবাহ।
১০. খেলাফত ও রাজনীতি : ইসলামী দৃষ্টিকোণ, মাওলানা আবু সাবের আব্দুল্লাহ।
১১. ঈমান সবার আগে,মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক।

এছাড়া দ্বীনী বিভিন্ন বিষয়ের উপর আকাবিরে উলামায়ে কেরামের রচনাবলী অধ্যয়ন করা বেশ উপকারী। যেমন, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহঃ, হাকীমুল উম্মত আশরাফ আলী থানবী রাহ., মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ., আবুল হাসান আলী নদবী রাহ. এবং মুফতী মুহাম্মাদ তাকী উসমানী দামাত বারাকাতুহুম প্রমূখের লিখিত বই-পুস্তক,মাওয়ায়েজ এবং বয়ানসমগ্র। এখানে নমুনাস্বরূপ কয়েকটি উল্লেখ করা হলো :

আহমদ ইবনু হাম্বল রাহঃ এর দুটি অনন্য গ্রন্থের বাংলা অনুবাদঃ
রাসূলের চোখে দুনিয়া,
সাহাবীদের চোখে দুনিয়া।

ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ: এর

১.কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহ-সজ্জা,
২.হাদীসের নামে জালিয়াতি : প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা,
৩.এহয়াউস সুনান,
৪. রাহে বেলায়েত,

আশরাফ আলী থানবী রাহ.-এর
১. ইসলাহী নেসাব, (দশটি কিতাবের সংকলন)।
২. মাওয়ায়েজে আশরাফিয়া, অনুবাদ : এমদাদিয়া লাইব্রেরী, চকবাজার।
৩. মাজালিসে হাকীমুল উম্মত, মুফতী শফী রাহ. (সংকলিত)
৪. মুনাজাতে মাকবুল,মাওলানা যাকারিয়া আবদুল্লাহ অনুদিত।
৫. বাসায়েরে হাকীমুল উম্মত।

মাওলানা মুহাম্মাদ মনযুর নোমানী রাহ.-এর
১. ইসলাম কী ও কেন? ২. দ্বীন ও
শরীয়ত। ৩. নামাজের হাকীকত। ৪. কুরআন আপনাকে কী বলে?

মাওলানা আবুল হাসান আলী নদবী রাহ.-এর
১. আরকানে আরবাআহ, অনুবাদ : মাওলানা আবু তাহের মিসবাহ।
২. ইসলামী জীবন বিধান,
অনুবাদ : মাওলানা ফরীদুদ্দীন মাসউদ।

তাকী উসমানী দা. বা.-এর
১. ইসলাহী মাজালিস।
২. ইসলাম ও আমাদের জীবন, (নির্বাচিত রচনা ও বয়ান সমগ্র, ১৪ খণ্ডে)।
৩. যিকর ও ফিকর।
৪. কুরআন সুন্নাহর আলোকে পরিবার ব্যবস্থা।

আরো কিছু আয়োজন

ক) যারা কুরআনের দারস শুনতে চান তারা সূরা বাকারাহ শুনতে পারেন নুমান আলী খানের কাছে এই লিঙ্ক থেকে সবগুলো অডিও ক্লিপ ডাউনলোড করে : http://kalamullah.com/baqarah.html

উনার লেকচারগুলোর বাংলা অনুবাদ ও ডাবিং ফেসবুক- ইউটিউবে পাবেন।

খ) বাইয়্যিনাহ ইনস্টিটিউটের আয়োজনে তিরিশ পারার সূরাগুলোর উপরে আলোচনার অডিও ডাউনলোড করতে পারবেন এই লিঙ্ক থেকে : http://www.kalamullah.com/juzz-amma.html আবার বলছি, যারা এই আলোচনা শুনেননি, তারা কল্পনা করতে পারবেন না কুরআনের উপরে আলোচনা কতটা উপভোগ্য আর অন্তর জুড়ানো হতে পারে।

গ) মৃত্যু এবং আখিরাতের যাত্রা সম্পর্কে ধারণা থাকা আমাদের উচিত। মৃত্যুর মূহুর্তগুলো কেমন হয়, ফেরেশতারা কীভাবে আসেন, কী করবেন তারা আমাদের রূহ নিয়ে, এরপর কবরে আমাদের যেই যাত্রা শুরু হলো কিয়ামাতের দিন অবধি সেই সময়টা কেমন হবে, তাতে কঠিন যন্ত্রণা থেকে রক্ষা পেতে কী কী করতে হবে সেইসব জানা খুবই প্রয়োজনীয়। তাই দয়া করে “THE HEREAFTER” সিরিজের অডিওগুলো প্রথম থেকে একটা দুইটা করে শুনতে থাকুন, অনন্য সাধারণ আলোচনা ও জ্ঞান। আল্লাহ হয়ত এর মাধ্যমে আপনার ঈমানকে উন্নত করে জীবনকে বদলে দিতে পারেন। বাংলায় এই সিরিজের নাম - পরকালের পথে যাত্রা। ইউটিউবে সব কয়টা পর্ব আছে।

চ) অনলাইনে অসাধারণ সুন্দর কিছু আনন্দময় জ্ঞানের উৎস খুঁজে পেতে চাইলে পড়ুনঃ
http://idream4life.blogspot.com/2012/10/blog-post_13.html

ছ) এছাড়া, ইমাম আল গাজ্জালির (রাহিমাহুল্লাহ) ‘বিদায়াতুল হিদায়াহ’ বা ‘beginning of the guidance’ বইয়ের উপরে আলোচনা শুনতে চাইলে পড়তে পারেন এখান থেকে খুঁজে নিন ডাউনলোড লিঙ্ক http://idream4life.blogspot.com/2012/11/blog-post_13.html

আকারে অনেক বড় হয়ে গেলো, কিন্তু কখনো কারো উপকারে আসতে পারে ভেবে দিলাম। আল্লাহ আমাদের প্রচেষ্টাগুলো কবুল করে নিন। আল্লাহ আমাদেরকে জ্ঞানে ও আমলে উন্নত করে দিন, আমাদেরকে তার সন্তুষ্টি লাভের যোগ্য করে দিন এবং দুনিয়ায় কল্যান-আখিরাতে মুক্তি দান করুন।

আবদুল্লাহ আল ইমরান

Written by

পড়তে পছন্দ করি।মূলতঃ ননফিকশন বইয়ের পাঠক। চেষ্টা করি লিখতে।আগ্রহের জায়গা রাজনীতি, অর্থনীতি, ইতিহাস।