The universe in a grain of sand

বালুকণায় মহাবিশ্ব


To see a world in a grain of sand
And a heaven in a wild flower,
Hold infinity in the palm of your hand,
And eternity in an hour.
— Auguries of Innocence by William Blake (1757 — 1827)

চন্দ্রালোকে সাগরপাড়ে

কল্পনা করুন…

ভরা পূর্ণিমার গহীন রাতে কোনো এক নিঝুম সমুদ্রতটে দাঁড়িয়ে আছেন একাকী…

মুখ তুলে ওপরের পানে তাকাতেই দৃষ্টিগোচর হয় অসীম আকাশের নীল চাদরে খচিত মুক্তোকণার মত অগুনতি নক্ষত্ররাজী।

আকাশভরা সূর্য্যতারা…

নিযুত কোটি তারকাদের ভীড়ে হারিয়ে যেতে চাইছে আপনার উদাস মন। আপনার সমস্ত দেহসত্বা যা দিয়ে গঠিত — প্রতিটি পরমাণুর জন্ম হয়েছিলো ওই অগুনতি নক্ষ্যত্রগুলোর অগ্নিগর্ভে। We are made of stardust, literally.

Every atom in your body was forged in the furnace of a fiery star! হাজার কোটি আলোকবর্ষ দূরে নাম না জানা অগুনতি মুমুর্ষু নক্ষত্রগুলোর মৃত্যুর ঠিক আগ মুহূর্তের ক্রুদ্ধ শেষ চিৎকার — ভয়াল সুপারনোভার বিস্ফোরক বারুদে রচিত হয়েছিলো আপনার জন্মঠিকুজি…

For you to live, a million stars had to die… The birth of your being can be traced back to the final death throes of a thousand dying stars!

জন্মদাত্রী অগুণতি নক্ষত্রবীথির খুব ক্ষুদ্র, অতি ক্ষুদ্র ভগ্নাংশই আপনি দেখতে পারছেন। যারা মরে গিয়ে আপনার জন্মলাভের সুযোগ তৈরী করে গিয়েছিলো, তাদের বিশাল অংশই আপনার দৃষ্টির অগোচরে রয়ে যাবে চিরকাল। ভাবতেই নিজেকে খুব তুচ্ছ মনে হতে থাকে…

অনুভব করুন… পদতলে শীতল বালিয়াড়ি।

পায়ের বুড়ো আঙ্গুলটা বেলেমাটির নরোম চাদরে ডুবিয়ে দিয়ে অনুভব করুন প্রতিটি বালিকণা।

স্বতন্ত্রভাবে।

Go ahead… উবু হয়ে তুলে নিন একমুঠো বালি হাত ভর্তি করে।

হাতের তেলোয় খামচে ধরে রাখা বালির স্তূপটির দিকে লক্ষ্য করুন। অনুভব করতে পারছেন ঝুড়োঝুড়ো বালি? রুপোলী চাঁদের আলোয় চিকচিক করে হাসতে থাকা প্রতিটি বালিকণা আলাদা করে চিনতে পারছেন? আপনার হাতের মুঠোয় কয়টি বালিকণা আছে গুণে বের করতে পারবেন? খুব তুচ্ছ কাজ মনে হচ্ছে কি?

প্রতিটি বালিকণাকে মনে করুন একটি করে তারকা… আকাশের সূর্য্যের মতো প্রখর নক্ষত্র বলে ভাবুন বালুর প্রতিটি কণাকে। এই নিঃসীম মহাবিশ্বে কতগুলো তারা আছে? হাতটা হঠাৎ ভারী লাগতে শুরু করলো কি?

যে সাগরতীরে দাঁড়িয়ে আছেন তার পানে দৃষ্টি প্রসারিত করুন। ডানে তাকান। বাঁয়ে তাকান। এই নির্দিষ্ট সমুদ্রতটটিতে ঠিক কয়টি বালিকণা আছে আঁচ করতে পারেন? নিঃসন্দেহে অবিশ্বাস্য সংখ্যক বেলেকণা!

এবার ভাবুন পৃথিবীর সমস্ত সাগরপাড়ের কথা… এবং ভাবুন প্রতিটি বালিকণার কথা যারা তিলে তিলে গড়ে তুলেছে ওই সব সমুদ্রতীরগুলো… এবং ভাবুন তিন-চতুর্থাংশ জলজ এই পৃথিবীর সমস্ত মহাসমুদ্রগুলোর অতল গভীরে ঘুমিয়ে থাকা বালিকণাদের কথা… এবং ভাবুন তপ্ত দিগন্ত বিস্তৃত মরুভূমির ধু ধু বালিয়াড়ির কথা…

পৃথিবীর বুকে প্রতিটি বালিকণার বিপরীতে একটি করে তারা আছে এই মহাবিশ্বে! For every grain of sand on this earth, there is a star in this universe!

…and you are living on this planet revolving around one star…

…one grain of sand…

ভাবনার সুতো ছিঁড়ে যেতে খেয়াল করলেন, হাতে ধরে রাখা বালুর স্তূপ প্রায় পুরোটাই হারিয়ে গেছে। হয় ঝড়ো হাওয়ায় উড়ে গেছে, নয়তো আঙ্গুলের ফাঁক গলে ঝরে পড়েছে।

খুব সামান্য সংখ্যক কিছু বালির কণাই অবশিষ্ট আছে হাতের তেলোয়…

…and there are more atoms in those grains of sand than there are stars in the known universe…

…and there are possibly more universes than there are grains of sand on earth, each with more stars than grains of sand on its earth…