একটি লাভজনক ব্যবসা!
প্রায়ই আমি বিভিন্ন জায়গায় ব্যবসায় ইনভেস্ট করি সুযোগ পেলেই। খুব অল্প ইনভেস্ট, এই ধরেন পঞ্চাশ একশো টাকা এরকম। এই সেদিন বাসে করে অফিসে আসছিলাম। এক হুজুর এসে বসলো পাশের সিটে। আমার কাঁধের ব্যাগে সবসময় দু একটা বই থাকে। তখন ছিল শাইখ খালিল আল হোসেনানের লেখা “রাসূল (সঃ) এর ১০০০ সুন্নত” বইটা। আমাকে পড়তে দেখে…