আজ আমার বড়ো সৌভাগ্য। আমার ছবির সঙ্গে সৌরভদার কবিতা। ছবির মধ্য দিয়ে মনের কথা গুলো বেড়িয়ে আসে আমার; আর সৌরভদা শব্দ, কথা বসিয়ে তাতে প্রাণ সঞ্চার করে। এই আগুন প্রাণে সঞ্চার হয়ে উঠুক, দূরে সরিয়ে দিক মনের যত অন্ধকার…

আগুন পোড়ায় না শুধু
আগুন আলপনাও আঁকতে পারে
তেমন তেমন হৃদয় পেলে
তার পরতে পরতে ভাঁজ পড়ে সুন্দরের
জ্বালাবার আগে নিজেকে জ্বালায় তপের তাপে
সে তাপ বুকের কোটরে আসতে দাও
শুদ্ধ হোক অভিশাপগুলো পুড়ে
আশীর্বাদের রূপ আঁকুক হোমানলে –
‘দহন দানে’।