#এম_ফিফটি_ফাইভ (পার্ট টু)
কিছুদিন হল, বাড়ির উল্টোদিকে একটা জিম খুলেছে। সকাল-বিকেল হুমদো হুমদো ছেলেপুলেদের ভিড় লেগেই আছে। এক একজন আবার অসুরমার্কা বাইক চালিয়ে সারা পাড়া কাঁপাতে কাঁপাতে আসে। সবচেয়ে বড় সমস্যা, কাকভোরে এরা বিটকেল বিটকেল ভোজপুরি গান চালায়! পরপর বেশ কয়েকদিন ওদের ‘ললিপপ লাগালুঁ’ শুনে আমি ভোর সাড়ে পাঁচটায় উঠে পড়েছি।…