ছোট্ট এই জীবনে কতো কিছু শিখলাম, করলাম কিন্তু বলার মতো কিছুই করলাম না…।

প্রায় ৩ বছর আগে যখন ভার্সিটির সেকেন্ড ইয়ার এ পরতাম, তখন পাপা কে বলে ল্যাপটপ কিনলাম। কারণ বিভিন্ন সেমিনারএ যেতে হবে ল্যাপটপ নিয়ে শুধু ডেক্সটপ দিয়ে কাজ হবে না।

শুরু করলাম উইন্ডোজ ফোন এর অ্যাপ ডেভেলপমেন্ট। ১ লাখ টাকা পুরুস্কার, লুমিয়া ফোনও পেয়েছিলাম, এমন কি বাংলাদেশ এর টপ ১০ উইন্ডোজ ডেভেলপার হিসাবেও সিলেক্ট হয়েছিলাম। ওই উইন্ডোজ এর অ্যাপ ডেভেলপ করে।

কিছুদিন পর মনে হল নাহ শুধু উইন্ডোজ দিয়ে হবে না, অ্যান্ডয়েড ইউজার অনেক। তারপর শিখলাম অ্যান্ডয়েড। ভাগ্য আল্লাহ রহমতে এতোই ভালো ছিল যে জিবনের বানানো প্রথম অ্যাপ ১ মিলিয়ন ডাউনলোড হল। তারপর বেশ কিছুদিন করলাম অ্যান্ডয়েড অ্যাপ ডেভেলপ।

এর পর দেখলাম, iOS বড়লোকরা ব্যাবহার করে, ভাবলাম যে ওইটায় কাজ করলে ভালোই লাভ হবে। কিনলাম iPhone, Macbook pro। শিখে ফেললাম iOS অ্যাপ ডেভেলপমেন্ট আর পাবলিশও করলাম।

কিছুদিন পর মনে হোল যে, অ্যাপ ছাড়া তো আর কিছুই পারি না :( অন্য কিছুও শিখতে হবে। শিখা শুরু করলাম উরাধুরা Photoshop, Illustrator, Video Editing bla bla bla…..

তারপর গেম খেলে খেলে YouTube এ আপলোড করা শুরু করলাম। আর বেশ কিছুদিন পর Monthly/1000$ এর Screenshot ও খুশিতে ফেসবুকএ আপলোড করে দিলাম ( কিছুদিন পরে অবশ্য delete করে দিসিলাম :P )

পরে দেখলাম নাহ, গেইম খেলে অনেক সময় নষ্ট হয়। শিখার তেমন কিচ্ছু নাই। আর অনেক জায়গায় তখন দেখতাম Blogging, Affiliate করে বিদেশিরা Millionaire, Billionaire হয়ে যাচ্ছে!! তাই সব ছেড়ে নিজের জন্য একটা ওয়েবসাইট খুললাম (Online Earning King), আর সারাদিন লিখা লিখি করতে থাকলাম।

কিছুদিন পর Amazon Affiliate ও শুরু করলাম। কিন্তু কিছুদিন পর কাজগুলা বেশ বোরিং লাগা শুরু করল।

পরে লিখা লিখির অভ্যাস টুক টাক হওয়াতে ভাবলাম কিছু বই লিখি। যেই কথা সেই কাজ। ৩টা বই পাবলিশ করলাম Amazon Kindle এ :D

তারপর একদিন ভাবলাম, অনেক কিছুইতো শিখলাম ইন্টারনেট থেকে কিন্তু নিজেতো কাওকেই কিছু শিখাইলাম না। তাই যা পারি তাই শিখানো শুরু করলাম Udemy তে, যেটা নিয়ে এখনো কাজ করছি। আর পাশাপাশি T-shirt সেলিংও করলাম, অভিজ্ঞতা অর্জন করে কোর্স বানানোর জন্য…।

এখন বাংলাদেশ এ Youtube খুবই জনপ্রিয়। ভাবছি নেক্সট বছর ক্যামেরা সামনে এসে ভিডিও বানানো শুরু করবো বাংলায়। কারণ সিল্ভার প্লেট না থাকলে সমাজে কিছুদিন পর দাম থাকবে না :v

৩,৪ বছর হইল। যা করি সবই ঘুরে ফিরে অনলাইন ভিত্তিক। মাঝে মাঝে মনে হয় অফলাইনে কিছু শুরু করবো। কি করবো ভাবতে ভাবতে আর কিছুই করা হয় না। কিন্তু যদি শুরু করি তাহলে হয়তো এই অনলাইন ভিত্তিক কাজ ছেড়ে দিব…।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, কেও যদি জিজ্ঞাস করে যে কি করো তুমি? তখন আমি যে কি উত্তর দিব খুজেই পাই না। আর তখন বলি যে, মাত্রতো লেখাপড়া শেষ হইল। দেখি কি করা যায়…।

আসলেই বলার মতো কিছুতো করতে পারলাম না। আসলে যে অনেক কিছু পারে সে কিছুই পারে না। সবাই দোয়া করবেন, যাতে একদিন বলার মতো কিছু করতে পারি :)

Masuk Sarker Batista

Written by

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade