কিভাবে পেনড্রাইভ কিংবা সিডি ড্রাইভ ছাড়া পিসি থেকেই উইন্ডোজ সেটাপ দিবে ।

Najmul Amin
Aug 22, 2017 · 4 min read

হ্যালো বন্ধুরা তোমারা সবাই কেমন আছ । আজ আমি দেখাব কিভাবে পেনড্রাইভ কিংবা সিডি ড্রাইভ ছাড়া পিসি থেকেই উইন্ডোজ সেটাপ দিবে । আমি ধরে নিলাম তুমি পেনড্রাইভ কিংবা সিডি ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটাপ দিতে পার ।আমি এই পোষ্ট এ শুধু হার্ডডিস্ক এর মাধ্যমে উইন্ডোজ সেটাপ দেওয়ার প্রাথমিক প্রক্রিয়াটা দেখায় দিব ।
তো এজন্য আমাদের যা যা প্রয়োজন :
১. উইন্ডোজ ISO ফাইল । (যেকোন উইন্ডোজ অপারেটিং সিস্টেম) । এটি যদি না থাকে তাহলে গুগলে সার্চ করে ডাউনলোড করে নিতে পারো । আর যদি অরজিনাল লাইসেন্স কি সহ থাকে তাহলে তো কথাই নেই ।

২. Winrar কিংবা এই টাইপের যেকোনো সফটওয়্যার ।
বিঃদ্রঃ এটা শুধু সেই সকল পিসিতেই হবে যেটাতে আগে উইন্ডোজ অপারেটিং দেওয়া ছিল । যেহেতু আমরা Recovery Mode এ গিয়ে এই কাজটা করব তাই পূর্বে ব্যাবহৃত অপারেটিং সিস্টেম টা যেন উইন্ডোজ অপারেটিং সিস্টেম হয় ।
তো চল শুরু করা যাক, প্রথমে তোমার ডাউনলোডকৃত ফোল্ডারে যাও ,
ফাইলটি দেখতে ঠিক এরকম হবে । এক এক ভার্সনের জন্য এক এক রকম হতে পারে , আমি এখানে উইন্ডোজ সেভেন ব্যাবহার করেছি ।

এটিকে তোমার যেকোন ড্রাইভে Extract করো । তবে সেই ড্রাইভ বাদে যেটাতে তুমি উইন্ডোজ ইনস্টল দিবা । যেমন আমার দুইটা ড্রাইভ একটা C এবং অন্যটা D, তো আমি যেহেতু C ড্রাইভে উইন্ডোজ ইন্সটল দিব তাই আমি আমার D ড্রাইভে একটা ফোল্ডার করে তাতে Extract করলাম । ফোল্ডারটার নাম দিলাম OS .

এবার Recovery Mode এ গিয়ে সেটাপ দেওয়ার পালা ।

রিকোভারি মোড এ যাওয়ার পদ্ধতি :
বিভিন্ন পদ্ধতিতে Recovery Mode এ যাওয়া যায় ।
১. Start বাটনে ক্লিক করে কিবোর্ড থেকে Shift বাটন চেপে ধরে Restart বাটনে ক্লিক কর ।
২. বুট হওয়ার সময় কিবোর্ড থেকে F8 কি প্রেস করলে পিসি Recovery Mode এ ওপেন হবে ।

রিকোভারী মোডে গেলে এরকম দেখাবে । (উইন্ডোজ সেভেন)

Repair Your Computer এ ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে ।

উইন্ডোজ ১০ এ রিকোভারী মোড অন্যরকম আসবে , আমাদের মুল টার্গেট হল রিকোভারি মোড থেকে cmd বা Command Prompt ওপেন করা ।

তো Command Prompt এ ক্লিক করলে Command Prompt ওপেন হবে ।

তো এবার আমরা বেসিক কিছু cmd কমান্ড প্রয়োগ করব । Command Prompt কমান্ড সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাইলে এই পোষ্ট দেখতে পার ।

প্রথমে আমাদের D ড্রাইভে যেতে হবে । তো আমরা D ড্রাইভে যেতে টাইপ করব,

 D:
D:

এবার আমরা D ড্রাইভ এর OS ফোল্ডার এ যাব তাই নিম্নোক্ত কমান্ড টাইপ করে Enter প্রেস করব ।

cd OS

OS ফোল্ডারে কি কি ফাইল এবং ফোল্ডার আছে তা দেখতে চাইলে নিচের এই কমান্ড দিয়ে দেখতে পার ।

dir

এবার আমরা setup.exe ফাইলটাকে রান করব । এজন্য নিচের কমান্ড দিয়ে Enter প্রেস করব ।

setup

ব্যাস এবার সব কাজ শেষ । এবার উইন্ডোজ সেটাপ নেয়া শূরু হবে । আশা করি বাকি কাজ তোমরা নিজেরাই পারবে ।

পড়ার জন্য ধন্যবাদ । ভাল লাগলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না ।

)

Najmul Amin

Written by

ভালবাসি ব্লগ লেখতে এবং প্রেগ্রামিং করতে । ইউটিউবে আমি , https://goo.gl/VSnANo

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade