ইমোশনাল ইন্টেলিজেন্স সিরিজ

Shihab Uddin
Aug 22, 2017 · 1 min read

প্রথমেই বলে নেই আপনি যে কষ্টে মরেন না, তা আপনাকে অনেক শক্ত করে দেয়, তা হোক মানসিক অথবা শারীরিক। শারীরিক কষ্ট অর্থাৎ রোগ হলে আপনার শরীরে এন্টিবডি তৈরি হয়ে যায় আর মানসিক হলে সেই কষ্টকে সহ্য করার ক্ষমতা তৈরি হয়ে যায়। এর অনেক উদাহরণ আছে, যেমন প্যারালাইসের পর রিকভার করার পর আপনার সেই প্যারালাইজড হাত অথবা পা সাধারণটির চেয়ে বেশি শক্ত, দৃড় হয়ে যায়, এটা অনেক প্যারালাইজড রোগীর স্বীকারক্তি।

এই সিরিজের উদ্দেশ্যে কিভাবে আমাদের মানসিক কষ্টগুলোকে মেনে নেওয়া যায়- একটু সহজে এর চেষ্টা করা ,কিন্তু এর মানে এই নয় যে আপনার কষ্ট দূর হয়ে যাবে, আপনার কষ্ট কষ্টই থাকবে, আপনাকে একাকীই তা সামাল দিতে হবে।

আর এসব ধারণার কোনটাই আমার মৌলিক আবিষ্কার বা গবেষণালব্দ ফলাফল নয়, এর সবকিছুই আমার পড়া বিভিন্ন বই এবং আমার জীবনের বিভিন্ন এক্সপেরিয়েন্সের সারাংশ, কিছু কিছু জায়গায় আমি বই এর নাম উল্লেখ করেছি, আবার কিছু জায়গায় উল্লেখ করিনি, ভুলে গিয়েছি এই কারণে।

আর আমি মনে করি ব্যালেন্স কখনই সম্ভব নয়, সব মানুষই কমবেশি পাগলাটে , শুধু সেই মানুষটিই ভাল যার সম্পর্কে আপনি কম জানেন।

আর আমি পেশাদার লেখক নই, সৌখিন লেখক।সুতরাং আমার লেখায় অসংখ্য ভুলত্রুটি ছিল, আছে, থাকবে। কিন্তু আমি ভাল করার চেষ্টা করছি, আপনার যদি কোন গঠনমূলক সাজেশান থাকে কিভাবে আরও ভাল করা যায়, তা অবশ্যই দিবেন।

১- ভয়

২-হতাশা

৩-সিস্টেম-১ এবং সিস্টেম-২

৪- একজন সাধারণ মানুষ কে?

৫-কিভাবে ক্ষমা করবেন?

৬- এসহোল ইনসাইড মি

৭- ডিমরালাইজেশন

৮-এগিয়ে যাওয়া এবং পিছিয়ে পড়া

৯- একাকীত্ব

* প্রথমে ফেসবুকে প্রকাশিত এবং পুরো সিরিজটি ফেসবুকে উপলব্ধ

)

Shihab Uddin

Written by

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade