বিল গেটসের মতে যে ৭টি বই তরুণদের অবশ্যই পড়া উচিৎ

এলি ব্রোশের রচিত “হাইপারবোল এন্ড এ হাফ”।এটি এতই মজাদার যে আপনি এটা ৩ঘন্টা যাবত পড়া সত্ত্বেও যখন পড়া শেষ হবে আপনি ভাববেন কেন এত জলদি গল্পটা শেষ হয়ে গেল।
দি ম্যাজিক অব রিয়্যালিটি”;এটি রিচার্ড ডাওকিনের লিখা একটি বই।এটা সায়েন্স ফিকশনের উপর ভিত্তি করে লিখা হয়েছে।যারা বিজ্ঞান ভালবাসেন তাদের কাছে তো এই ধরনের বইয়ের জুড়ি নেই।
“হুয়াটস ইফ?”; র্যানডল মুনরো–এর লিখা এই বইয়ে বিজ্ঞানের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।যেমনঃ ক্ষেপণাস্ত্রবিজ্ঞান, ডিএনএ, সমুদ্র, বায়ুমন্ডল, আলোকপথ ইত্যাদি।
“এক্সকেসিডি”; র্যানডল মুনরো–এর আরও একটি বই।যারা খাদ্য প্রিয় মানুষ তারা এই বইটি পড়তে ভুলবেন না যেন। কারণ এর মূল বিষয় হল বহুজাতিক খাবার।
ইউলা বিসের “অন ইমিউনিটি”।এতে শিশুদের টিকা বিষয়ক তথ্যাদি রয়েছে।মজার ব্যাপার হল লেখক নিজে এটি পরীক্ষা করেন কেন শিশুদের টিকা দেওয়া হয় এবং কি এর উপকারিতা।
ডারেল হাফের লিখা “হাও টু লাই উইথ স্ট্যাটিস্টিকস”।এখানে কালের গতিধারার উপর লিখা হয়েছে।
ভ্যাক্লেব স্মিলের “শুড উই ইট মিট?”। এখানে লেখক ধনী , গরিবের ভোজের পার্থক্য এবং প্রাণীদের হত্যা নিয়ে লিখেছেন।
Source: https://goo.gl/52Fuob
