Sep 2, 2018 · 1 min read
স্মৃতি
ডানাভাঙ্গা স্বপ্নগুলো
অাকাশে উড়া ভুলে গিয়েছে।
একসাথে চলা পথটা
সেই কবেই পৃথক হয়েছে।
অপলক চেয়ে থাকার
মায়াও হারিয়েছে।
টুনাটুনির সংসারটাও
ছেলেখেলায় ঠেকেছে।
অভিমান ভাঙ্গানোর
দিনগুলোও ফুরিয়েছে।
দিনশেষে দুজনার
ভালোবাসাই হারিয়েছে।
২ সেপ্টেম্বর ২০১৬
শাবিপ্রবি,সিলেট।
