ভুল করে কোনো মু’মিনকে কাফির মনে করার চেয়ে ভুল করে কোনো কাফিরকে মুসলিম মনে করা অনেক ভাল ও নিরাপদ। প্রথম ক্ষেত্রে কঠিন পাপ ও নিজের ঈমান নষ্ট হওয়ার ভয় রয়েছে। পক্ষান্তরে দ্বিতীয় ক্ষেত্রে কোনোরূপ পাপ বা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। কারণ এক্ষেত্রে মানুষের মুখের দাবির উপর নির্ভর করতেই হাদীসে নির্দেশ দেওয়া হয়েছে, পেট চিরে মনের কথা বের করার নির্দেশ দেওয়া হয় নি।