Aug 25, 2017 · 1 min read
ইবনু কাসীর বলেন, ‘‘তাগূতের অর্থ শয়তান বলা অত্যন্ত জোরালো মত। কারণ মুর্তি, স্তম্ভ, পাথর, গাছপালা ইত্যাদির পূজা, এগুলির কাছে বিচার চাওয়া, এগুলির জন্য লড়াই করা ইত্যাদি জাহিলী যুগের সকল অকল্যাণের উৎস হলো শয়তান। কাজেই এক কথায় সকল অর্থ এসে যায়। [ইবনু কাসীর, তাফসীর ১/৩১২]
কোনো কোনো মুফাসসির বলেন, ‘‘আল্লাহ ছাড়া যার ইবাদত করা হয় অথবা আল্লাহর বিরোধিতায় যার আনুগত্য করা হয় সেই তাগূত।’’[কুরতুবী, তাফসীর ৫/২৪৮-২৪৯]
এখানে লক্ষণীয় যে, আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয়েছে এবং হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ঈসা, উযাইর, ইয়াগূস, ইয়াউক, নসর ও অন্যান্য নবী, ওলী ও ফিরিশতাগণ। এদেরকে তো তাগূত বলা যায় না। তাহলে মুফাসসিরদের এ ব্যাখ্যা কিভাবে গ্রহণ করা যাবে?
