“না-ফুড়ুৎ-এর লালনখানি “

তোমার লেখা পড়লাম
 পড়ে দেখা হলো সেদিকে 
যেদিকে আচমকাই আমি মৃদুগুচ্ছ আদরহীন
হাত ও হাসির পাশে কোন পাখি আনলে না 
তবুও বারোমাস ধরে গাছের গল্প বলেছি 
 রেশমের কিলোমিটার
 নাড়িবন্ধ জুড়ে 
তোমার প্রিয় অক্টোবর এনেছি বারবার

তারপরও তুমি কালঘাম প্রবণ কবিতা চাও 
কতবার একটা কবিতা 
 আনতে গিয়ে 
 ঝড় এনেছি
পাখিদের পৃথিবী শেষ করে
 যখন পাতাঝরা নিয়ে তোমার বুড়িকে
একটা ঝাঁটা আনতে পাঠিয়েছি

 তখন তোমার পলেস্তারা
 তোমার মায়ের দোপাকা উনুন 
ওরা হাত নেড়েচেড়ে বলেছে 

হে সন্নিকট! হে আবেশ! হে আবেগ!

তাঁবু ও তাবিজের আশেপাশে হরিণ এঁকো না
পারলে নাড়িয়ে রেখো 
না-ফুড়ুৎ-এর লালনখানি
© শান্তনু বেজ (৩০/৪/২০১৬)