Shahriar Tarif
Sep 7, 2018 · 1 min read

মানুষ যখন রেগে যায় তখন একে অপরের সাথে চিৎকার করে কথা বলে কেন?

  • "আমরা তখন মনের শান্তি হারিয়ে ফেলি এবং চিৎকার করি।’"
  • "কিন্তু আমরা চিৎকারই বা করি কেন? যাকে আমরা রাগ দেখাই সে তো আমাদের সামনেই আছে, তাকে যা বলার তা তো আমরা শান্ত ভাবেও বলতে পারি।"
  • "যখন দুইজন মানুষ একজন আরেক জনের সাথে রাগারাগি করে তখন তাদের হৃদয়ের মধ্যকার দূরত্ব বেড়ে যায়। এই দূরত্বের জন্য তারা চিৎকার করে কথা বলে, যাতে একে অপরের কথা বুঝতে পারে।
    তারা যত বেশি রেগে যায় এই দূরত্ব তত বেশি বেড়ে যায়! আর তখন তারাও তত বেশি চেঁচামেচি করে ঝগড়া করে।"
  • “কি ঘটে যখন দুইজন মানুষ একে অপরকে ভালবাসে? তারা কিন্তু নিজেদের সাথে চিৎকার করে কথা বলে না বরং মৃদু স্বরে কথা বলে। কারন তাদের ভালবাসা দুইজনের হৃদয়কে খুব কাছে নিয়ে আসে"
  • "যখন দুইজন মানষের ভালবাসা আরও গভীর হয় তখন তারা একে অপরের সাথে চাপাস্বরে কথা বলেও সব কিছু বুঝতে পারে। এমনকি, এক পর্যায়ে তারা নিজেদের দিকে তাকিয়েই সবকিছু বুঝতে পারে।"
  • "তুমি যখন একে অপরের সাথে তর্ক করো,ঝগড়া করো; তখন এমন কোন শব্দ ব্যবহার কোরো না যা তোমাদের হৃদয়ের মাঝে দূরত্ব বৃ্দ্ধি করে। যদি এভাবে চলতেই থাকে তবে হয়তো এমন একদিন আসবে যখন এ দূরত্ব এত বেশি হয়ে যাবে যে আর কোন শব্দই সেখানে পৌছাবে না, সেখান থেকে ফিরে আসারও হয়তো আর কোন পথ থাকবে না।"
Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade