সেইসব পরিচিত মুখ

কোথা গেল, সেই সব পরিচিত মুখ?
আমার একটাই মা ছিল, মারা গেল সে
চলে গেল আমাকে ফেলে
মারা গেল এক বীভৎস দিনে
সেইসব পরিচিত মুখ চলে গেছে দূরে
ছিল আমার খেলার সাথীরা, সঙ্গীসব শৈশবের
আনন্দের বিদ্যালয় দিনের
সবাই গেছে চলে, সেইসব পরিচিত মুখ
সেইসব হাসি, উল্লাস, ফূর্তি
রাত জেগে পান, দেরি করা গান
সেইসব প্রাণের ইয়ার
কেউ নেই, সব গেছে চলে
ছিল এক প্রেমিকা আমার, সুন্দরীতমা
করেছে বন্ধ দরোজা, কোনোদিন দেখব না তাকে
সেইসব পরিচিত মুখ, সব গেছে চলে
আমার এক বন্ধু ছিল খুব, একদম মাটির মানুষ
অকৃতজ্ঞের মতো আমি তারে ফেলেছি পিছনে
সেইসব পুরাতন মুখ একদম গেছি ভুলে
ভুতের মতোই আমি খুঁজে ফিরি আমার শৈশব
আমার দেখার জন্য ছিল এই মরূভূমি
ঘুরে ঘুরে খুঁজে ফিরে সেইসব মুখ
আমার ঘনিষ্ঠ বন্ধু, ভাইয়ের চেয়েও আপন!
কেন হায় জন্মাওনি আমার বাবার ঘরে?
তাহলে সেইসব মুখ নিয়ে আমরাও মাততাম খোশগল্পে
তাদের কেউ কেউ মারা গেছে, আর
কেউ কেউ ফেলে গেছে আমাকে
আমিও করেছি ত্যাগ কাউকে কাউকে
কাউকে বা সরানো হয়েছে আমার কাছ থেকে
সব গেছে চলে; সেইসব পরিচিত মুখ
চার্লস ল্যাম্ব রচিত The Old Familiar Faces কবিতার অনুবাদ
১০.০৮.২০১৬