একটি বানোয়াট কাহিনীঃ নবীজির মৃত্যুর সময় মালাকুল মাওতের অনুমতি প্রার্থনা
.
লোকমুখে নবীজির মৃত্যুর বিষয়ে এ কাহিনীটি প্রসিদ্ধ যে, নবীজির ইন্তেকালের সময় মালাকুল মাউত এক গ্রাম্য বেদুঈনের সুরতে আগমন করেন এবং গৃহে প্রবেশের অনুমতি চান। অনুমতি দেওয়া হলে তিনি গৃহে প্রবেশ করেন এবং বলেন, আল্লাহ আমাকে অনুমতি ছাড়া গৃহে প্রবেশ করতে নিষেধ করেছেন এবং অনুমতি ছাড়া আপনার পবিত্র রূহ কবজ করতে নিষেধ করেছেন। আপনি যদি অনুমতি দেন তাহলে রূহ কবজ করবো, অন্যথায় ফিরে যাবো। এক পর্যায়ে নবীজি অনুমতি দিলে তারপর তাঁর রূহ মোবারক কবজ করেন।
.
এটি নবীজির মৃত্যু সংক্রান্ত একটি দীর্ঘ জাল বর্ণনার অংশ বিশেষ, যা আব্দুল মুনঈম নামক এক ব্যক্তি জাল করেছে। ইবনুল জাওযী রহিমাহুল্লাহ বলেনঃ এটি একটি জাল বর্ণনা। আব্দুল মুনঈম ইবনে ইদরিস নামে এক ব্যক্তি এটি জাল করেছে। জালালুদ্দিন সুয়ূতি রহিমাহুল্লাহ ও ইবনু আররাক রহিমাহুল্লাহ ইবনুল জাওযী রহিমাহুল্লাহ এর সিদ্ধান্তের সাথে একমত পোষণ করেছেন। কিতাবুল মাওযূআত, ইবনুল জাওযী, ১/৩০১; আল লাআলিল মাসনূআ, সুয়ূতি, ১/২৫৭; তানযীহুশ শরিয়াত, ইবনু আররাক, ১/৩৩১ দ্রষ্টব্য।
.
মূল ফাতওয়ার লিংকঃ https://www.alkawsar.com/bn/article/1765/