এন্ড্রয়েড ডেভলপার সামিট ২০১৯: যা কিছু নতুন

Jason Haque
Nov 2 · 2 min read

২৪ ও ২৫ অক্টোবর ২০১৯ এ গুগলের ক্যালিফোর্নিয়া হেডকোয়ার্টারে হয়ে অনুষ্ঠিত হলো এন্ড্রয়েড ডেভেলাপারদের সবচাইতে বড় মিলনমেলা ডেভ সামিট। ডেভ সামিট এ ভবিষ্যতে এন্ড্রয়েড ডেভেলপমেন্ট-কে ডেভেলপারদের জন্য সহজ এবং আকর্ষণীয় করে তুলতে জেটপ্যাক কম্পোজ , Android Studio এর নতুন ভার্সন, App Bundles, Embedded Emulator সহ আরো অনেক কিছুর ঘোষণা দেয় এন্ড্রয়েড টিম। ডেভেলপার হিসবে ব্যস্ত আপনার পুরো Keynote দেখার সময় নাও হতে পারে তাই চলুন সংক্ষেপে দেখে নেই হাইলাইটসটুকুঃ

1. জেটপ্যাক কম্পোজ:

গুগল I/O 2019 এ ঘোষিত গুগলের UIkit Jetpack Compose এর বেটা প্রিভিউ চলে আসবে খুব শীঘ্রই। জেটপ্যাক কম্পোজ ডেভেলপারদের সুবিধা দিবে খুব দ্রুত এবং এক্সট্রা XML কোড ব্যতিত ইউজার ইন্টারফেস তৈরি করতে। সাথে থাকছে লাইভ প্রিভিউ যাতে কোডের সাথে সাথে আপনি দেখতে পারেন আপনার UI(ইউজার ইন্টারফেস) কেমন দেখতে হবে। এ টুলের সাহায্য নিয়ে অনেক বেশি concise এবং efficient এপ্লিকেশন তৈরি করতে পারবেন ডেভেলাপাররা।

2. এন্ড্রয়েড স্টুডিও 4:

Android Studio 4.0 Canary 1 নামের IDE টি খুব শীঘ্রই আসতে চলেছে ডেভেলপারদের হাতে। নতুন IDE টিতে থাকছে Jetpack Compose tools বিল্টিন ,Live preview এবং code completion, KTL ফাইল সাপোর্ট, Motion Editor এবং Kotlin Live Templates। এর সাথে আরো থাকছে স্মার্ট এডিটর এবং বেটার ফ্রাগমেন্টেড ভিউ এর জন্যে Fragment Support। নতুন IDEটি এখুনি ডাউনলোড করতে হলে আপনার কারেন্ট ভার্সনটিতে Canary অথবা Dev Channel থেকে আপডেট এনাবল্ড থাকতে হবে। আপনি নিচের লিংকে যেয়েও ডাউনলোড করতে পারবেন IDEটিঃ

ডাউনলোড লিংক: https://developer.android.com/studio/preview/index.html

3. ফিউচার ল্যাংগুয়েজ অব এন্ড্রয়েড ডেভেলাপমেন্ট:

2017 তে kotlin কে অফিসিয়ালি এন্ড্রয়েড ডেভেলাপমেন্ট এর ল্যাংগুয়েজ হিসেবে ঘোষণার পর থেকেই kotlin এর এডপশন রেট তুঙ্গে। গুলের হিসেবে বর্তমান টপ 1000এপ এর 60% kotlin ব্যবহার করছে। Kotlin এর জন্য গুগল এবার আর এক্সট্রা সাপোর্ট দিবে যাতে আর বেশি ডেভেলাপাররা তাদের অ্যাপ Kotlin এ শিফট করতে পারে।

4. দ্রুত এবং সিকিউর অ্যাপ ডেপলয়মেন্ট:

বহুল প্রচলিত APK এর বদলে app ডেপলয় এর জন্যে চলে আসছে Android App Bundles। App Bundles এর সাহায্যে ডেভেলপাররা পাবে আরো দ্রুত এবং সিকিউর উপায়ে app ডেপলয় করার সুযোগ। Android ডেভ টিমের মতে App Bundles বর্তমান APK এর চাইতে দ্রুত এবং বেশি সিকিউর হবে। তাদের দাবি মতে App Bundles এর সাহায্যে খুবই দ্রুত App আপডেট পুশ করা যাবে।

5. এক্সপান্ডেড জেটপ্যাক API:

এন্ড্রয়েড জেটপ্যাক এ আসছে CameraX, Performance Benchmarking সহ নতুন কিছু API যাদের মূল কাজ হবে ডেভেলাপারের জীবন কিছু হলেও সহজ করে দেয়া। CameraX ক্যামেরা সম্পর্কিত একটি সিকিউর API যার সাহায্যে ডেভেলপাররা খুব সহজে এবং সিকিউরভাবে Device এর ক্যামেরা নিয়ে কাজ করতে পারবে। অন্যদিকে Benchmarking API এর সাহায্য নিয়ে ডেভেলাপাররা তাদের App এর প্যারফর্ম্যান্স সহজেই যাচাই করে দেখতে পারবে।

ইতিকথা: অনেকদিন পরে গুগল আবারো তাদের Dev Challenge শুরু করবার ঘোষণা দিয়েছে। তাদের এবারের চ্যালেঞ্জটি ডিসেম্বর 2019 পর্যন্ত চলবে।

বিস্তারিত: https://developer.android.com/dev-challenge

AxionES

Technology blog of Axion ES

Welcome to a place where words matter. On Medium, smart voices and original ideas take center stage - with no ads in sight. Watch
Follow all the topics you care about, and we’ll deliver the best stories for you to your homepage and inbox. Explore
Get unlimited access to the best stories on Medium — and support writers while you’re at it. Just $5/month. Upgrade