আবারো ৩ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত বাইক উদ্ধার !
২৭ আগস্ট, বিকাল ৫ টার মত বাজে। হঠাৎ করে ফাইন্ডার কাস্টোমার সার্ভিসের নাম্বারে একটা ফোন এলো। ফোনটি ছিলো জনাব রাজীব উদ্দিন সাহেবের। তিনি জানালেন তার RM-LA-11–5268 নাম্বার প্লেটের মোটরবাইকটি ছিনতাই হয়েছে এবং আমাদের কাছে গাড়িটির বর্তমান লোকেশন ও কি অবস্থায় আছে সেটা জানতে চান। এধরনের ঘটনায় ফাইন্ডার জিপিএস ট্র্যাকিং সার্ভিস প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কখনো কার্পণ্য করে না। এবারেও তার ব্যতিক্রম হল না। আর হবেই বা কেন, Finder GPS Tracking Service সবসময়ই তাদের সম্মানিত গ্রাহকদের সর্বোচ্চ কোয়ালিটির ট্র্যাকিং ডিভাইস দেয়া ছাড়াও সর্বোচ্চ গ্রাহক সেবা দিতেও বদ্ধ পরিকর। তো যেটা বলছিলাম, আমাদের কাস্টোমার প্রতিনিধি সাথে সাথেই তাকে গাড়ির বর্তমান অবস্থা জানিয়ে দেন। বাইকটি সর্বশেষ লোকেশন দিয়েছিল বিকেল ৪.২০ মিনিটে রোকেয়া কলেজ রোড শ্যামা সুন্দরী খালের পাশে বন্ধ অবস্থায় এবং বাইকটি পাওয়া গিয়েছিল রাত ৮ টার দিকে। আমাদের দেয়া তথ্যের উপর ভিত্তি করে নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন সাথে নিয়ে ঘটনাস্থলে পৌঁছান এবং বাইকটি অক্ষত অবস্থাতেই উদ্ধার করেন। প্রশাসন ও ফাইন্ডারের সহায়তায় বাইকটি খুজে পেয়ে জনাব রাজীব উদ্দিন ফাইন্ডারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

জিপিএস ট্র্যাকিং ডিভাইস ইন্সটল করলে আপনি অনেকটাই নিশ্চিন্ত থাকতে পারবেন এটা যেমন সত্য। তেমনি এমন অনাকাঙ্ক্ষিত ঘটনাও যে ঘটবে না তার নিশ্চয়তা কে দিতে পারে? আর ঠিক এই জায়গাটাই বাকি সবার সাথে Finder GPS Tracking Service এর পার্থক্য তৈরী হয়েছে। সেটা হচ্ছে গ্রাহক সেবার মান। যার ফলে ২০১১ থেকে এখন অব্দি বহুসংখ্যক যানবাহন চুরি/ ছিনতাই হবার পরেও সেগুলো উদ্ধারের মাধ্যমে গ্রাহকদের মন জয় করে নিয়েছে। যেটা হয়তো বাকিদের থাকে আমাদের আলাদা করেছে আর আমাদের সম্মানিত গ্রাহকদের কাছে হয়েছে এক বিশ্বস্ততার নাম। যার ফলে তারা আজ নিশ্চিন্তে ভরসা করতে পারছে ফাইন্ডারের উপরে। ফাইন্ডারে পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ।
Finder GPS Tracking Service সম্পর্কে যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন
09606 346 337, 01819 346 337.অফিসঃ ২৬-২৭, রিং রোড, আদাবর, ঢাকা।

